

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুলে বন্ধুদের সাথে গোসলে নেমে মুহাম্মদ সোয়াদ (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।সোমবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সুইমিংপুলে গোসলের সময় তার মৃত্যু হয়।বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাবির গণিত বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক বলেন, আমাদের সামনেই ঘটনাটি ঘটে, কিন্তু বুঝিনি সে মারা যাবে। আট ফুট গভীরের পুলে ছিল ছেলেটা। সম্ভবত সাঁতার জানতো না সে। ইমার্জেন্সির কথা অনেকবার বলেছি, কিন্তু কেউ হেল্প করেনি। তাছাড়া, ফার্স্ট এইড দেওয়ার মতো কোনো লোকও ছিল না। সিপিআর দেওয়ার সময়ও সে জীবিত ছিল। Screenshot 2024-04-22 054951.jpg 107.15 KBঘটনাস্থলে উপস্থিত সোহাগ ও সাগর নামের দুজন শিক্ষার্থী বলেন, আমরা গরমের কারণে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সুইমিংপুলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামি। এ সময় সাঁতার কাটতে গিয়ে হঠাৎ সোয়াদ পানিতে ডুবে যায়। এরপর তাকে তুলে পেটে চাপ দিয়ে পানি বের করা হয়। এ সময় সোয়াদের শ্বাস চলছিল। পরে সোয়াদকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘণ্টাখানেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীকে নিয়া আসা হয়েছে। ওই শিক্ষার্থী পানি বেশি খেয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। তার মরদেহ এখন মর্গে রাখা আছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।