

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ‘আমি নারী আমি পারি’ এমন চিন্তাকে ধারণ করে শুরু হল বিউটি কুইন বাংলাদেশ-২০২৪ প্রতিযোগিতা। শুধু সুন্দর মুখ নয়, একটি মেয়ে আরো অনেক কিছু। তার প্রতিভা আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রম ও প্রত্যয় সবকিছু নিয়েই একটি মেয়ে। দেখা-অদেখা সবটা মিলেই সে হয়ে ওঠে অনন্য। আর বিউটি কুইন বাংলাদেশের এবারের আয়োজন এই অদেখা সৌন্দর্যের খোঁজেই।মঙ্গলবার (১১জুন )জানা যায়,লুকায়িত সৌন্দর্যকে খুঁজে বের করতে গত রবিবার (৯ জুন) সকাল ৯টায় কচি কাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচায় এর শুভ উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশে শুরু হয় বিউটি কুইন বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম ঢাকা বিভাগের অডিশন কার্যক্রম। বাংলাদেশে এই প্রথম ১৬ থেকে ৪৫ বছর বয়সের যেকোনো নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরছেন।এ প্রসঙ্গে লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও প্রযোজক মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, আমাদের এ প্রতিযোগিতার মাধ্যমে যারা বের হয়ে আসবে তারাও একদিন শীর্ষস্থানে পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস। আমরা চাই নারী যেন কোন বয়সে আটকে না যায়। নারী সবসময় সুন্দরের প্রতীক। সে নারী হোক ১৬ কিংবা ৬১ বছরের। যেসকল নারীরা টিনেজ বয়সে কোন ধরণের প্রতিয়োগিতায় নানা কারণে অংশগ্রহণ করার সুযোগ পায়নি তারা এখন এই বিউটি কুইন বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে প্রস্ফটিত করে তুলতে পারবে।স্কাই লাইন বিডি এন্টারটেইনমেন্ট এর স্বত্বাধিকারী আকাশ কুমার সাহা বলেন, আমাদের মূল লক্ষ্য সমাজে নারীরা যেন পিছিয়ে না থাকে। নারীরা যেন সমাজের বুকে মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকতে পারে। এ বছর যিনি ‘বিউটি কুইন বাংলাদেশ’ জয়ী হবেন তিনি পাবেন পাঁচ ভরি ওজনের একটি স্বর্ণের মুকুট পুরস্কার, আরো পাবেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা সুযোগ সুবিধা। এছাড়াও শীর্ষ দশ প্রতিযোগির জন্য থাকছে স্বর্ণের মুকুট কিন্তু সেটা পরিমাণে কম। অংশগ্রহণকারী প্রদিযোগীদের রয়েছে নাটক, সিনেমা এবং বিজ্ঞাপনে কাজ করার সুযোগ।এবারের আসরের বিচারক হিসেবে ছিলেন চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, চলচ্চিত্র প্রযোজক ও ফ্লিম ক্লাবের সভাপতি শামসুল আলম, চিত্র নায়িকা এবং বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না, অভিনেতা আশরাফ কবির, সমাজ সেবক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বেবি নাজনীন, অ্যালায়েন্স হসপিটালের পরিচালক মো. বায়েজিদ হোসেন, এসএ প্লাইউড কোম্পানি লি: এর চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু।এ অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যা ৬ টায় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীয়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। রিয়েলিটি শো’র অন্যতম সমন্বয়ক স্নিগ্ধা হোসাইন প্রিয়া বলেন, সকল বয়সের নারীদের সাড়া পাচ্ছি। পিছিয়ে পরা নারীরা প্রচন্ড আগ্রহ নিয়ে বিউটি কুইন বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।আয়োজক কর্তৃপক্ষ জানান, ১৬ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যে কোন নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বিউটি কুইন হওয়ার জন্য এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ওযেবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে www.beautyqueenbangladesh.com এছাড়া রয়েছে Beauty Queen Bangladesh নামে একটি ফেসবুক পেইজ। এই পেইজে গিয়েও তাদের সকল তথ্য পাওয়া যাবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।