

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নিজের ব্যক্তিগত প্লাস্টিকের ব্যাংকে জমানো ৪ হাজার ৬ শত ৪০ টাকা দান করেছেন ৬ বছরের ছোট্ট শিশু সাফওয়ান। শনিবার রাতে তাঁর মাকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে জবি শিক্ষার্থীদের বসানো বুথে এসে জমানো টাকা দেয় সাফওয়ান। প্রথম শ্রেণিতে অধ্যয়নরত সাফওয়ান দুই বছর ধরে টাকাগুলো জমিয়েছেন বলে জানান। এ সময় টাকা সংগ্রহের দায়িত্বে থাকা জবি শিক্ষার্থীরা সাফওয়ান ও তার মায়ের বিস্তারিত পরিচয় জানতে চান। তবে সাফওয়ান নিজেই বিস্তারিত পরিচয় দিতে অস্বীকৃতি জানান। এ সময় ত্রাণ সংগ্রহের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাসেল বলেন, সাফওয়ান আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা অনেকে এক লক্ষ টাকা ত্রাণ সংগ্রহ করছি। সেখানে ২০-৩০ হাজার টাকা খরচ করে ট্রাক নিয়ে নিজেরা বিতরণে যাচ্ছি। এতে সমন্বহীনতার কারণে অর্থ অপচয় হচ্ছে। কিন্তু সাফওয়ান নিজের নামটাও প্রকাশ করতে চাচ্ছে না। এখনো যারা অর্থ সহায়তা দিতে কৃপণতা দেখাচ্ছে, তাদের জন্য সাফওয়ানের আচরণ থেকে অনেক কিছু শেখার আছে।এর আগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় রুদ্র নন্দী নামে আরেক শিশু তার জন্মদিনের কেকের টাকা বন্যার্তদের জন্য দান করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।