

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপ-উপাচার্য ছিলেন। ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণকারী ড. নিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান। থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে একাডেমিক ও উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ১৬০ টিরও বেশি নিবন্ধ এবং বইয়ের অধ্যায় রচনা করেছেন। ড. নিয়াজ পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্যানেলে নিয়মিতভাবে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশে রিসোর্স পার্সন ও একাডেমিক উপদেষ্টা হিসেবে কাজ করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।