হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতনের এক দফা দাবির আগে ৯ দফা দাবির মধ্যে একটি দফা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সব ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তবে সেটি এখন বাস্তবায়নের দাবি উঠছে না।তারা বলেন,বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুক্তচিন্তার ও গবেষণার সুযোগ সৃষ্টি না করা হলে আমরা রাজপথেই থাকব। তাই যারা দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, তাদের সতর্ক করছি।কর্মসূচিতে আরেক ছাত্র প্রস্তাব করে বলেন, ক্যাম্পাসের ভেতর দলীয় ব্যানারে বা কোনো দলের পক্ষে-বিপক্ষে মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে। তবে ছাত্রদের নিজেদের দাবিসংশ্লিষ্ট কোনো বিষয় বা আন্তর্জাতিক কোনো মানবাধিকারের ইস্যুতে ছাত্ররা ঐক্যবদ্ধ সমাবেশ করতে পারবেন। এ ছাড়া অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।