হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়ায় জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গেজেটভুক্ত শহীদ ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের ভর্তি প্রক্রিয়ায় বিশেষ বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।বিশেষ সুবিধার আওতায় শহীদ বা আহত ব্যক্তির স্ত্রী, পুত্র ও কন্যা সরাসরি উপকৃত হবেন। তবে সংশ্লিষ্ট ব্যক্তি যদি জীবিত না থাকেন, সেক্ষেত্রে তাদের ভাই বা বোন-ও এই সুযোগ গ্রহণ করতে পারবেন।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “এই সিদ্ধান্ত মূলত শহীদ ও আহতদের ত্যাগের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।”ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবময় নাম। সেই ধারাবাহিকতায় জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে গৃহীত এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।