
দূরবীন ডেস্ক


জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ এ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, প্রতিটি পদে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি এবং বিধি অনুযায়ী সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। এছাড়া বিভিন্ন অনুষদ ও বিভাগের ১০ জন শিক্ষক কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি স্বতন্ত্র, মর্যাদাসম্পন্ন ও শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। তিনি বলেন, ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগের পরিবর্তে সম্মিলিতভাবে একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে কাজ করা হবে। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি ব্যবস্থা ও শিক্ষার মান আরও উন্নত করার চেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষকসমাজের ঐক্য বজায় রেখে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থী উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবে নতুন কমিটি।
উল্লেখ্য, বর্তমান শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত কমিটি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তীতে তারা তাদের বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করবে বলে জানানো হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।