
ক্যাম্পাস প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের এক নেতা ও এক কর্মীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় পৃথক অভিযোগ করেছেন।
রোববার (৫ এপ্রিল) দায়ের করা অভিযোগপত্র দুটি গণমাধ্যমের হাতে এসেছে। এতে দেখা যায়, কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার এবং সংগঠনের কর্মী মো. হাসান আহমেদ হৃদয় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
অভিযোগে আবুল বাশার উল্লেখ করেন, গত ৪ এপ্রিল কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ একটি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন। সেখানে কিছু শিক্ষার্থী নিজেদের ছাত্রদল পরিচয়ে অতিথিদের পথরোধ করে ছবি তুলতে গেলে তিনি বাধা দেন। পরে এ নিয়ে গেস্ট হাউসে বাকবিতণ্ডা ও অশালীন আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, পরবর্তীতে হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ এনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থানায় অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, হৃদয় পাল্টা অভিযোগে দাবি করেন, উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে ছবি তোলার জেরে আবুল বাশার ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেন। এমনকি সুযোগ পেলে তাকে হত্যার কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হৃদয় বলেন, একজন সিনিয়র হিসেবে বাশারের কাছ থেকে এমন আচরণে তিনি আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেন তিনি।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা জানিয়েছে, অভিযোগের তদন্তের জন্য কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টিটু কুমার নাথকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো অভিযোগপত্র হাতে না পাওয়ায় তদন্ত শুরু হয়নি বলে জানান তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।