ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্নের দাবি সাত কলেজের শিক্ষার্থীদের

দূরবীন ডেস্ক

দূরবীন ডেস্ক

প্রকাশিত:আপডেট:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্নের দাবি সাত কলেজের শিক্ষার্থীদের
Durbin News


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বেরিয়ে আসা সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি উঠেছে। এ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।


বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাসে সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।


লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, তাঁরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে সংবাদ সম্মেলন করেননি। শিক্ষাজীবনে ন্যায়সংগত অধিকার, বৈষম্যহীনতা এবং ভবিষ্যৎ সুরক্ষার দাবিতেই তাঁরা কথা বলছেন।


শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীরা ফল প্রকাশে বিলম্ব, সেশনজট, ত্রুটিপূর্ণ ফলসহ নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। অধিভুক্ত শিক্ষার্থীদের জন্য কার্যকর একাডেমিক ক্যালেন্ডার না থাকায় তাঁদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছিল।


তাঁদের বক্তব্য অনুযায়ী, এসব সমস্যা থেকে উত্তরণ এবং উচ্চশিক্ষার মান নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। তাঁদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের চলমান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কার্যক্রম আরও সুশৃঙ্খল ও মানসম্মত করা।


তবে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিসিইউতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে দাবি করেন তাঁরা। শিক্ষার্থীরা বলেন, একটি অংশের বিরোধিতার কারণে ২০২১-২২ শিক্ষাবর্ষের সব শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে।


শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ সাতটি ক্যাম্পাসে মতবিনিময় সভা করেছেন। এসব সভায় শিক্ষার্থীরা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিসিইউর অধীনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।


শিক্ষার্থীরা জানান, ইতোমধ্যে মাইগ্রেশনের বিষয়টি প্রশাসন ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, গত ২৫ জুলাই প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন করা ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিসিইউর সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে দ্রুত রোডম্যাপ প্রকাশের কথাও জানানো হয়েছে বলে দাবি করেন তাঁরা।


এ অবস্থায় অন্তর্ভুক্তির বিষয়টি নীতিগতভাবে বিবেচনাধীন থাকা সত্ত্বেও তা বাধাগ্রস্ত করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন শিক্ষার্থীরা।


সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সরকার, শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি আস্থা প্রকাশ করেন। তাঁরা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্রুত ডিসিইউর অধীনে অন্তর্ভুক্ত করে এ বিষয়ে সুস্পষ্ট ও বাস্তবায়নযোগ্য প্রজ্ঞাপন জারি এবং রোডম্যাপ প্রকাশের দাবি জানান।


তাঁদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করে তা বাস্তবায়ন করা হবে।


Latest News

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্নের দাবি সাত কলেজের শিক্ষার্থীদের
Durbin News

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্নের দাবি সাত কলেজের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বেরিয়ে আসা সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি উঠেছে। এ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মিস্টার বাদল’-এর দুটি স্বীকৃতি
Durbin News

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মিস্টার বাদল’-এর দুটি স্বীকৃতি

ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে মুক্তি পাওয়া ‘মিস্টার বাদল’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি স্বীকৃতি পেয়েছে। সুইডেনের সিটি ফিল্ম ফেস্টিভ্যাল স্টকহোম ২০২৬-এ চলচ্চিত্রটির নির্মাতা আশরাফুজ্জামান বেস্ট ডিরেক্টর বিভাগে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে কানাডার ১১তম কানাডা ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে ‘মিস্টার বাদল’ অফিসিয়াল সিলেকশন পেয়েছে।

জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন
Durbin News

জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর প্রথম আসর। গত ১০ আগস্ট অনুষ্ঠিত ‘গ্র্যান্ড সিনেম্যাটিক গালা’য় প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সেরা ২০ প্রতিযোগীর মধ্য থেকে বিচারকদের চূড়ান্ত মূল্যায়নে রাইসা ও লাবন চ্যাম্পিয়ন কাপল হিসেবে নির্বাচিত হয়েছেন।

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন
Durbin News

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটির উচ্চপর্যায়ের একাধিক সূত্র। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে না বিএনপি।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।