
ক্যাম্পাস প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হেনস্তা, মারধরের চেষ্টা, হুমকি এবং কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসিসিসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের অভিযোগ, প্রথমে প্রশাসন ভবনে উপ-রেজিস্ট্রার ইব্রাহিম হোসেন সোনার কক্ষে গিয়ে ভাঙচুর ও তাকে হেনস্তা করা হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের শাখা কর্মকর্তা টিটুল আহমেদকে তার ফেসবুক পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে হুমকি দেওয়া এবং মারধরের চেষ্টা করা হয়। টিএসসিসির সহকারী রেজিস্ট্রার বিপুল আহমেদের কক্ষে গিয়ে হুমকি দেওয়ার পাশাপাশি তার টেবিল ভাঙচুরের অভিযোগও উঠেছে।
এ ছাড়া হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। একই বিভাগের কয়েকজন শিক্ষার্থীকেও হেনস্তা ও মারধর করা হয়েছে বলে দাবি করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. উম্মে সালমা লুনা। ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানের কক্ষে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর এবং তাকে হুমকি ও হেনস্তার অভিযোগও পাওয়া গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে ভবিষ্যতে ক্যাম্পাসে না আসার জন্যও হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদ তৌফিক ও আব্দুল্লাহ আল মামুন, সদস্য রেজাউল ইসলাম রাকিব, আব্দুল্লাহ আল নোমান, শাহরিয়ার রশিদ নিলয় ও খালেদ সাইফুল্লাহ এবং কর্মী রাহি, সাবিক, উল্লাস মাহমুদ, নাঈম, সিজান ও সাগর আলীসহ প্রায় ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের সঙ্গে কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির আহমেদের নামও উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. উম্মে সালমা লুনা বলেন, “আমার কক্ষে এসে এ ঘটনা ঘটানো কোনোভাবেই কাম্য নয়। যাওয়ার সময় তারা কয়েকজন শিক্ষার্থীকেও মারধর করেছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।”
কেন্দ্রীয় গ্রন্থাগারের শাখা কর্মকর্তা টিটুল আহমেদ বলেন, “দুপুরের সময় আমি অফিসে বসে ছিলাম। তারা হঠাৎ এসে বলে, ‘তুই মুজিবের মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে পোস্ট দিয়েছিস কেন? তুই আর এখন থেকে ক্যাম্পাসে আসবি না।’ এরপর তারা আমার দিকে একটি প্লেট ছুড়ে মারে এবং মারতে উদ্যত হয়। হুমকি-ধমকি দিয়ে তারা চলে যায়।”
অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যেহেতু এই বিভাগের এবং তিনি আমার ছাত্র, সেহেতু তিনিই এ বিষয়ে ভালো বলতে পারবেন।”
তবে অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে নিয়ে পোস্ট করে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করেছেন। এসব কর্মকাণ্ড রুখে দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, তাদের নজরে আসা পোস্টগুলোর বিষয়ে তারা ব্যবস্থা নিয়েছেন।
মাসুদ রুমি মিথুন আরও বলেন, “ফ্যাসিস্টদের বিষয়ে প্রয়োজনে আমরা আইন হাতে তুলে নেব। প্রশাসনের সঙ্গে কথা বলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তবে আমাদেরই আইন হাতে নিতে হবে।”
এদিকে ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “আমরা বিষয়টি নিয়ে মিটিং করছি। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, সংশ্লিষ্ট ছাত্রসংগঠনের নেতাদের ডেকে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে এবং তারা নিজেদের ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য আইন রয়েছে। কেউ আইন লঙ্ঘন করলে প্রশাসন ব্যবস্থা নেবে। কোনো ব্যক্তি বা ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তার ওপর চড়াও হতে পারে না।”
তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে কেউ পোস্ট দিয়ে থাকলে এবং তা তদন্তে প্রমাণিত হলে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
একদিকে শিক্ষক-কর্মকর্তাদের হেনস্তা ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ, অন্যদিকে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি—দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। এখন তদন্ত কমিটির প্রতিবেদন এবং প্রশাসনের সিদ্ধান্তের দিকেই নজর সংশ্লিষ্টদের।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের হেনস্তা, মারধরের চেষ্টা, হুমকি এবং কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসিসিসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। এরই মধ্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাৎ করেছেন। এর মধ্য দিয়ে ‘রাকিব-নাছির’ নেতৃত্বাধীন কমিটির বিদায় হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রাজধানীর শেরেবাংলা নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে চীন-মৈত্রী মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব ঘোষণা নিয়ে সংগঠনটির সর্বস্তরে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বর্তমান কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। বর্তমান কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও তাদের কমিটির কার্যক্রম শেষ হওয়ার বিষয়টি জানিয়েছেন। দলীয় সূত্রের দাবি, আগামী এক-দুই দিনের মধ্যেই ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।