

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৬ জন এবং চুরি মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে আটক করা হয়েছে ২০ জনকে।
বুধবার (১৯ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদক ও অপরাধবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী হলেন—মো. রাসেল (২৮), সোয়েব আক্তার (২২) ও মো. সজিব খলিফা (২৬)। পুলিশ জানায়, রাসেল সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা। সোয়েব ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। আর সজিবের স্থায়ী ঠিকানা বরিশালের উজিরপুর হলেও তিনি বাড্ডায় ভাড়ায় বসবাস করেন।
অভিযানে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ১৬ জনকেও গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পূর্বের একটি চুরি মামলার আসামি মো. রাকিব মিয়া (২০)কে আটক করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তার ২০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
গাজীপুরের শ্রীপুরে ১৩ বছর বয়সী মেয়েকে উত্ত্যক্ত ও গালিগালাজের প্রতিবাদ করায় একই পরিবারের কয়েকজনকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে শরীফ মাঝির জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি স্থানীয় রামনেওয়াজ মাছঘাটে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।