

গাজীপুরের শ্রীপুরে ১৩ বছর বয়সী মেয়েকে উত্ত্যক্ত ও গালিগালাজের প্রতিবাদ করায় একই পরিবারের কয়েকজনকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মো. সাইদুর রহমান। এ ঘটনায় তিনি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাইদুর রহমানের ১৩ বছর বয়সী মেয়ে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তাকে উদ্দেশ্য করে অশালীন কথাবার্তা বলেন এবং গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় কিশোরীর গলায় থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে মেয়েটির বাবা, মা ও ভাই ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয় বলে অভিযোগ করেন সাইদুর রহমান। হামলাকারীরা লাঠি, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় একজনের গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং আরও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
হামলায় পরিবারের কয়েকজন সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে জানান অভিযোগকারী।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। পাশাপাশি অভিযোগটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তবে লিখিত অভিযোগে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।
জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
গাজীপুরের শ্রীপুরে ১৩ বছর বয়সী মেয়েকে উত্ত্যক্ত ও গালিগালাজের প্রতিবাদ করায় একই পরিবারের কয়েকজনকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে শরীফ মাঝির জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি স্থানীয় রামনেওয়াজ মাছঘাটে ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।