সর্বশেষজাতীয়
বাংলাদেশ
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
বিনোদন
মতামত
আমাদের সম্পর্কেযোগাযোগসম্পাদকীয় টিমবিজ্ঞাপনশর্তাবলিগোপনীয়তার নীতিনৈতিকতা নীতিফ্যাক্ট-চেকিং নীতিসংশোধনী নীতিনিরপেক্ষতা নীতিনিরপেক্ষতা নীতিস্পন্সরড কনটেন্ট নীতিমালিকানা ও তহবিল তথ্য

বাড়ি -১৩৬১ , এভিনিউ ১০, মিরপুর ডিওএইচএস ঢাকা ১২১৬

© 2026 Durbinnews. All rights reserved.
ক্যাম্পাস

বেরোবিতে ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড পেলেন ১৮ কৃতি শিক্ষার্থী

ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত:২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৭ সন্ধ্যা, বুধবার
বেরোবিতে ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড পেলেন ১৮ কৃতি শিক্ষার্থী
Durbin News

কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮ কৃতি শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।


বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দ্বিতীয়বারের মতো এ সম্মাননা দেওয়া হলো। ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে তিনজন পেয়েছেন ডিনস অ্যাওয়ার্ড-২০২৫/২০২৬ এবং ১৫ জন পেয়েছেন মেরিট অ্যাওয়ার্ড-২০২৫/২০২৬। কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিএসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন তাঁদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশ ও মানবকল্যাণে কাজে লাগানোই শিক্ষার প্রকৃত সার্থকতা।


তিনি আরও বলেন, এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। সততা, দেশপ্রেম ও গবেষণামুখী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ ও আধুনিক বিশ্ব গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান উপাচার্য।


অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বক্তব্য দেন।


বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।


Related Posts

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহি
Durbin News

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহি

১৩ লাখে কাজ শেষ হয়নি, জবির টিনশেড ফুডকোর্টে আরও ৬.৫২ লাখ টাকা
Durbin News

১৩ লাখে কাজ শেষ হয়নি, জবির টিনশেড ফুডকোর্টে আরও ৬.৫২ লাখ টাকা

হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, মেঝেতে বসেই কাজ সারছেন শিক্ষার্থীরা
Durbin News

হাবিপ্রবির টিএসসিতে চেয়ার সংকট, মেঝেতে বসেই কাজ সারছেন শিক্ষার্থীরা

রংপুরে চক্রবর্তী পরিবার হত্যার রহস্য উদঘাটনে ইবিতে অবস্থান
Durbin News

রংপুরে চক্রবর্তী পরিবার হত্যার রহস্য উদঘাটনে ইবিতে অবস্থান

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম
Durbin News

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইকবাল-মীম

কারাগারে গিয়ে ইবি শিক্ষিকা রুনা হত্যার দায় অস্বীকার ফজলুর
Durbin News

Latest News

মক্কা চুক্তি’ নিয়ে উদ্বেগে নেই তেহরান: ইরানি রাষ্ট্রদূত
Durbin News
জাতীয়

মক্কা চুক্তি’ নিয়ে উদ্বেগে নেই তেহরান: ইরানি রাষ্ট্রদূত

সৌদি আরবের সঙ্গে তেহরানের কোনো বিরোধ বা চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন জালিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, তুরস্ক ও পাকিস্তান ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের ভালো বন্ধু। সৌদি আরবের সঙ্গেও ইরানের সুসম্পর্ক রয়েছে। তাই ‘মক্কা চুক্তি’ নিয়ে তেহরানের কোনো উদ্বেগ বা চিন্তা নেই।

২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪১ সন্ধ্যা, বুধবার
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
Durbin News
রাজনীতি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পাওয়া গেছে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৬ সন্ধ্যা, বুধবার

Popular News

বেতন কত
Durbin News
জাতীয়

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

১১ ডিসেম্বর ২০২৩, ২:২৩ অপরাহ্ন, সোমবার
durbin news.webp
Durbin News
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

২৫ এপ্রিল ২০২৬, ৭:২২ সকাল, শনিবার

কারাগারে গিয়ে ইবি শিক্ষিকা রুনা হত্যার দায় অস্বীকার ফজলুর

ইবিতে বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে হুমকি, ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ শিক্ষার্থীর বিরুদ্ধে 
Durbin News

ইবিতে বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে হুমকি, ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ শিক্ষার্থীর বিরুদ্ধে 

ইবি শিক্ষার্থী সৌভিক নিখোঁজের পর এবার নিখোঁজ মাসতুতো ভাইয়ের স্ত্রী
Durbin News

ইবি শিক্ষার্থী সৌভিক নিখোঁজের পর এবার নিখোঁজ মাসতুতো ভাইয়ের স্ত্রী

সন্তানকে বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা
Durbin News
জেলা খবর

সন্তানকে বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা

মায়ের কোলে থাকার বয়সেই কঠিন লড়াইয়ের মুখোমুখি ছোট্ট ফুয়াদ। মাত্র ৪ মাস ৬ দিনের শিশুটির শরীর ও চোখ হলুদ হয়ে গেছে, ফুলে উঠছে পেট। জটিল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে চিকিৎসকেরা লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আর সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভারের অংশ দিতেও প্রস্তুত মা ভূবন আক্তার বীথি। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৬০ থেকে ৭০ লাখ টাকা জোগাড় করাই এখন পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা।

২ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৫ সন্ধ্যা, বুধবার
রংপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২, চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার
Durbin News
জেলা খবর

রংপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২, চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার

রংপুরে পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ওয়াইফাই মেশিন চুরি মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ওয়াইফাই নেটওয়ার্কের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

২ সেপ্টেম্বর ২০২৬, ৫:২০ সন্ধ্যা, বুধবার
download
Durbin News
জবস

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

৩ এপ্রিল ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন, সোমবার
kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News
জবস

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

১০ এপ্রিল ২০২৩, ৩:১৭ অপরাহ্ন, সোমবার