

দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারের সংসদ অধিবেশনেও অংশ নেবেন মির্জা আব্বাস।
এর আগে, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে চিকিৎসা শেষে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে দেশে ফেরেন তিনি। প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
দেশে ফেরার পরদিনই জাতীয় সংসদে উপস্থিত হয়ে দাফতরিক কাজ শুরু করেন মির্জা আব্বাস। একই সঙ্গে সংসদ অধিবেশনে তার অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
নেত্রকোনার ফুটবল মাঠে শুরু হচ্ছে নতুন উত্তেজনা। জেলার ১০ উপজেলা নিয়ে আয়োজন করা হচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণদের মাদক, সন্ত্রাসসহ নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের করা হামলা ও চাঁদা দাবির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ শাখা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মাদক সেবনকে কেন্দ্র করে তাৎক্ষণিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে ছিল পূর্বপরিকল্পনা একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে পুলিশের প্রাথমিক বর্ণনার সঙ্গে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে।
সেতু আছে, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে পাকা সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রংপুরের কাউনিয়া উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে এ দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই তিস্তার পানির তোড়ে সেতুর দুই পাশের মাটি ও সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।