
করোনা মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর এবার জাকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরণের এই দিনে চিরাচরিত নিয়মে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে মুছে ফেলার প্রত্যয়ে এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।’
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার সড়কদ্বীপ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে স্মৃতি চিরন্তন চত্বর হয়ে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ টিএসসি এলাকায় এসে জড়ো হয়। এ সময় তাদের পরনে ছিল শাড়ি-পাঞ্জাবিসহ বিভিন্ন রঙ-বেরঙের পোশাক। তাদের প্রত্যেকের চোখে মুখে ছিল পুরোনো গ্লানি, হতাশা ও মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্যটির চরণ ধারণ করা হয়েছে প্রখ্যাত বাঙালি গীতিকার ও সুরকার রজনীকান্ত সেনের একটি গীতিকবিতা থেকে। করোনা মহামারির কারণে সারা বিশ্বের মানুষের জীবনের যে ছন্দ কেটে গিয়েছিল সেটি পুনরায় ফিরিয়ে আনার প্রত্যাশায় গীতিকারের এই চরণটি প্রতিপাদ্য হিসেবে নেওয়া হয়েছে।
এদিকে শোভাযাত্রায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বুধবার (১৩ এপ্রিল) রাত থেকেই টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।
প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। কিন্তু এবার মেট্রোরেলের কারণে ওই রাস্তা সরু হওয়ায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয় টিএসসির সড়কদ্বীপ থেকে। এবার মঙ্গল শোভাযাত্রার সার্বিক তত্ত্বাবধান করে চারুকলা অনুষদের ২২ ও ২৩ তম ব্যাচ।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।