

বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাময়িক ঘাটতি মেটাতে গ্যাস আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি মজুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি বলেন, দেশে গ্যাস ও বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম। এ কারণে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন মেটাতে গ্যাস আমদানি করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎস কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা হয়েছিল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সেটি সমাধান করা হয়েছে। তবে সামগ্রিক ঘাটতি এখনো রয়েছে।
সংকট মোকাবিলায় ভোলার গ্যাস কাজে লাগানোর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেলের মজুতও বাড়ানো হবে। বর্তমানে প্রায় এক মাসের মজুত রয়েছে। তা দ্রুত তিন মাসে এবং ভবিষ্যতে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, জ্বালানি সরবরাহ বাড়ানো, এলএনজি অবকাঠামো সম্প্রসারণ এবং বিকল্প জ্বালানি উৎস তৈরি করতে সময় লাগবে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সংকট ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে।
দেশে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮ শিশু।
বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাময়িক ঘাটতি মেটাতে গ্যাস আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি মজুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


ইংল্যান্ড সফরের শুরুতেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে নয়, বরং টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ব্যাট করতে নেমেই দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।