জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, উন্নয়ন সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ, সংসদ সদস্যদের প্রশিক্ষণ এবং আধুনিক ই-পার্লামেন্ট প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইউএনডিপি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সংস্থাটির বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায়ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।

citytouch 728-X-90

দেশের অতীত শাসনব্যবস্থা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের মতো ঘটনা মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্ত প্রতিবেদনে বিগত সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনার চিত্র উঠে এসেছে বলে জানান তিনি।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। স্পিকার বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে দেশকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউএনডিপির কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বলেন, সময়ের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা জোরদার করতে ইউএনডিপি সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় সংসদের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে তিনি জানান, প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের জন্য পরিচিতিমূলক কোর্স ও প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা দিতে ইউএনডিপি প্রস্তুত। সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং আধুনিক ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর বিষয়েও সংস্থাটির আগ্রহ রয়েছে।

বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের