

দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এ বিষয়ে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। রিটটি খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।
এর আগে মঙ্গলবার রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি এর আগে গত বৃহস্পতিবার রিটটি দায়ের করেন।
রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। তবে এ কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে তিনি অযোগ্য হন না।
রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানের এই বিধানের কারণে সংসদ সদস্যরা নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেওয়ার স্বাধীনতা হারান। এতে তাদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল স্পষ্ট করে জানিয়েছেন, সংশ্লিষ্ট আইনি প্রশ্নের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বর্তমানে কোনো আইনি বাধা নেই।
দেশে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮ শিশু।
বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাময়িক ঘাটতি মেটাতে গ্যাস আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি মজুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।




ইংল্যান্ড সফরের শুরুতেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে নয়, বরং টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ব্যাট করতে নেমেই দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।