
পাহাড়ের বেশিরভাগ মাটি বালু নির্ভর। ওই মাটি যখন অতিরিক্ত পানি শোষণ করে নেয়, এতে শক্ত গড়ন নড়বড়ে হয়ে যায়। এবং মাটি সরে যায়। তখনই মাটি ধসে পড়ার ঘটনা ঘটে। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা রাঙামাটির কাউখালী উপজেলায় শুক্রবার (১৫ এপ্রিল) পাহাড় ধসে পড়ার ঘটনায় দু’জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। তাদের নাম -মো. পিয়ার আহম্মেদ (৫০) এবং সুফল বড়ুয়া (৩৮)। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস শহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মৃত পিয়ার আহম্মেদ বেতবুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়ার মৃত কবির আহম্মেদ মিস্ত্রির ছেলে এবং সুফল বড়ুয়া একই ইউনিয়নের বেনুবন এলাকার অঞ্জন বড়ুয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (১৫ এপ্রিল) বেতবুনিয়া ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলায় ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়িতে দেওয়াল তৈরীর কাজ করছিলেন ওই দুই শ্রমিক। বাড়ির পাশেই পাহাড়। হঠাৎ পাহাড়ের কাটা মাটির খন্ড এসে দু’শ্রমিকের ওপর পড়ে। এতে মাটির নিচে চাপা পড়েন তারা। এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ।
আরও জানা যায়, ওই দিন দুপুরে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং মরদেহের সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে পৌছে দেয়। টাকার বিনিময়ে শ্রমিকদের পরিবার এবং স্থানীয় প্রশাসন অত্যন্ত গোপনে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে স্থানীয়রা অভিযোগ তুলে।
তবে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়নি, বরং নিহত শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় মামলা দায়ের করা হয়নি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।