
বাংলাদেশের আম উৎপাদনে সবচেয়ে সেরা জেলা রাজশাহী এবং চাপাইনবানগঞ্জ। কিন্তু এ বছরের শুরুতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টি হওয়ায় প্রচুর পরিমাণে আমের বোলের এবং প্রায় পরিপক্ক হওয়া আমের ক্ষতি হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঝড়ো হাওয়াসহ ১০ মিনিটের প্রচন্ড ভারী শিলাবৃষ্টি হলে আমচাষিরা ক্ষতির সম্মূখীন হয়।
জেলা শহরের কিছু জায়গা ছাড়াও শিবগঞ্জ উপজেলার, চককীর্ত্তি, শ্যামপুর, মনাকষা, দলর্ভপুর, কানসাট, চৌডালা, বিনোদপুরসহ শিলাবৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হয়েছে।
মনাকষার আমচাষি সাইদুর মন্ডল বলেন, সন্ধ্যার সময় আচমকা প্রচন্ড ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি শুরু হওয়ায় আমার বাগানের যেসব গাছে মুকুল ছিল প্রায় সব মুকুল পড়ে গেছে। এ বছর আম চাষে নিশ্চিতভাবে ক্ষতির মুখে পড়বো। তবে এ বছরের আম চাষের জন্য সামান্য বৃষ্টির প্রয়োজন ছিল। কিন্তু শিলার ফলে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, শিলাবৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ক্ষতির আশঙ্কা করছি, তবে ক্ষতির পরিমাণ কত শতাংশ তা এখনও বলা যাচ্ছে না। ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করতে হবে। তবে সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা ব্যতিত অন্য কোথাও শিলাবৃষ্টির খবর পাওয়া যায়নি।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।