

নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আলাদা আলাদা তিনটি মামলা হয়েছে। এসব মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১৪০০ জনকে আসামি করা হয়েছে।
এরমধ্যে পুলিশের সরকারি কাজে বাঁধা প্রদান, পুলিশের ওপর আক্রমণ, ইট-পাটকেল নিক্ষেপ করে জখম ও ভাঙচুর করার অপরাধে একটি মামলা দায়ের করেন নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়ামিন কবীর। এ মামলায় নাম উল্লেখ করে ২৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ২০০-৩০০ জন অজ্ঞাতনামা ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। আর ঢাকা কলেজের অজ্ঞাতনামা ৬০০-৭০০ জনকেও এ মামলায় আসামি করা হয়েছে।
এছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা করেছে পুলিশ। এ মামলার বাদী নিউমার্কেট থানার এসআই মো. মেহেদী হাসান। মামলাটিতে সরকারি সম্পদসহ জানমালের ক্ষয়-ক্ষতির উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণভাবে ককটেল বিস্ফোরণ ঘটানোর অপরাধে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের এই দুই মামলার বাইরে নিউমার্কেটে সংঘর্ষের মধ্যে পড়ে ডেলিভারিম্যান নাহিদ মিয়ার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নাহিদের চাচা মো. সাঈদ বাদি হয়ে এ মামলা করেন। এ মামলায়ও অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। নাহিদ এলিফ্যান্ট রোডের ডাটা টেক কম্পিউটার নামের একটি দোকানের ডেলিভারি অ্যাসিসটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। নিউমার্কেটে সংঘর্ষের মধ্যে পড়ে নির্মম হামলায় তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শ ম কাইয়ুম বলেন, বুধবার রাতে মামলা তিনটি দায়ের করা হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে দুটি মামলায়। আর অপর একটি মামলার এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের নাম এসেছে উসকানিদাতা হিসেবে। এছাড়া মামলাটিতে নিউ মার্কেটের অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ ব্যবসায়ী ও কর্মী এবং ৬০০-৭০০ কলেজ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।
এর আগে সোমবার (১৮এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ফের মঙ্গলবার সকাল ১০টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ।
উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার রাতে মারা যান নাহিদ। আর বৃহস্পতিবার ভোর রাতে মারা যায় মোরসালিন।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।