
হেড অফ ডিজিটাল মিডিয়া

মার্শাল ল' জারি করে ,সংবিধান লংঘন করে অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারা আসলে এ দেশের উন্নতি চায়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধী এবং জাতির পিতাকে সপরিবারে যারা হত্যা করেছিল তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল। স্বাভাবিকভাবে তাদের মন মানসকিতা ছিল স্বাধীনতাবিরোধী। যে কারণে বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দুপুরে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয়ের ৪টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা একটি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েছিলেন। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ জারি করে ৫৯৩টি শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। তার কারণ যুদ্ধ চলাকালে এসব শিল্পের অধিকাংশ মালিক ছিল পাকিস্তানিরা। এগুলো পরিত্যক্ত রেখে তারা এ দেশ থেকে চলে যায়। ফলে এগুলো সম্পূর্ণ প্রায় বন্ধ হওয়ার উপক্রম ছিল। সাড়ে ৩ বছরের মধ্যে এত অল্প সময়ের মধ্যে তিনি এ দেশটাকে আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে স্বল্পোন্নত দেশে পরিণত করেন। জাতিসংঘ বাংলাদেশকে এই স্বীকৃতি দেয় তার একমাত্র কারণ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত দক্ষ এবং শক্তিশালী নেতৃত্ব বাংলাদেশের দায়িত্বে ছিল।
শেখ হাসিনা বলেন, আমাদের দুর্ভাগ্য ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর এসব অগ্রযাত্রা থমকে যায়। সংবিধান লঙ্ঘন করে, মার্শাল ল' জারি করে অবৈধভাবে যারা ক্ষমতায় এসেছিল তারা আসলে এ দেশের উন্নতি চায়নি। বরং স্বাধীনতাবিরোধী এবং জাতির পিতাকে সপরিবারে যারা হত্যা করেছিল তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল। স্বাভাবিকভাবে তাদের মন মানসকিতা ছিল স্বাধীনতাবিরোধী। যে কারণে বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়নি।
শিল্পের প্রসারে বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী আমরা পরিবেশবান্ধব শিল্পের প্রসার ঘটাচ্ছি। পরিবেশ রক্ষা করা এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সব থেকে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। শিল্প কলকারখানা থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আমরা তৈরি করছি, সেটা পরিবেশবান্ধব যাতে হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। এমনকি গার্মেন্টস শিল্পের যেগুলো গ্রিন ইন্ডাস্ট্রি সারা পৃথিবীর ১০টির মধ্যে ৭টি এখন বাংলাদেশে। পরিবেশ-প্রতিবেশের প্রতি লক্ষ্য রেখেই আমরা প্রতিটি পদক্ষেপ নিচ্ছি।
তিনি বলেন, ২০১৪ সালে ঘোড়াশাল এবং পলাশ দুটি পুরাতন ইউরিয়া সার কারখানার স্থলে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন, অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, শক্তি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব নতুন সার কারখানা 'ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা' স্থাপনের উদ্যোগ আমরা গ্রহণ করি। নতুন এই সার কারখানায় দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন, বার্ষিক প্রায় ১০ লাখ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড থেকে ১০ শতাংশ ইউরিয়া উৎপাদন বাড়ানো হবে। এই প্রকল্পটিতে জাপান ও চীন সরকার ঋণ সহায়তা প্রদান করেছে।
করোনাভাইরাস সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সৃষ্টি করেছে। খাদ্যের অভাব সৃষ্টি করেছে। তবে বাংলাদেশে আমাদের নেওয়া উদ্যোগ এবং প্রণোদনা প্যাকেজ ও নগদ অর্থ সহায়তার ফলে আমরা অর্থনীতির গতিকে সচল রাখতে সক্ষম হয়েছি। করোনার সময়ও আমাদের মাথাপিছু আয় বেড়েছে। আমাদের প্রবৃদ্ধি অর্জন ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে—বলেন প্রধানমন্ত্রী।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।