

জ্যেষ্ঠ প্রতিবেদক:৪০০ বছরের ইতিহাস বুকে ধারণ করে মাথাউচু করে দাঁড়িয়ে আছে রাজধানী ঢাকা। পুরোনো এই শহরের সবচেয়ে আদি অঞ্চল হিসেবে পরিচিত পুরান ঢাকা। বর্তমানে এটি অপরিকল্পিত আবাসিক ও বাণিজ্যিক এলাকা হিসেবেও পরিচিত। সংকীর্ণ রাস্তাঘাট, ঘনবসতিসহ নানান সমস্যা বিদ্যমান এখানে। নাগরিক সুযোগ-সুবিধা নেই বললেই চলে।
তবে ইতিহাস পর্যবেক্ষণে জানা যায়, পুরান ঢাকা একসময় অত্যন্ত সুপরিকল্পিত, সুন্দর ও ছিমছাম একটি শহর ছিল। কিন্তু মুঘল শাসকদের পতনের পর থেকে পুরান ঢাকা'র ভাগ্যে বিপর্যয় নেমে আসে। ব্রিটিশ শাসকরা এ শহরের কিছু দেখভাল করলেও বর্তমান সময়ের প্রশাসনযন্ত্রের অবহেলায় পুরান ঢাকা ধীরে ধীরে তার শ্রী হারিয়ে ফেলছে।
পুরান ঢাকাকে তার আগের রূপে ফিরিয়ে নিতে ব্লকভিত্তিক পুনঃউন্নয়নের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এটি বাস্তবায়ন হলে বদলে যাবে পুরান ঢাকা। বসবাসের আধুনিক ঠিকানা পাবেন বাসিন্দারা। তবে এজন্য সেখানকার বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেবে সরকার।
যদিও এ প্রকল্প বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা আছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, বাসযোগ্যতার সূচকে পুরান ঢাকা অনেক নিম্ন অবস্থানে। এর প্রধান কারণ অতিরিক্ত জনসংখ্যা ও অধিক জনঘনত্ব। তবে নাগরিক সুবিধা ও পরিষেবা নিশ্চিত করে পুরান ঢাকার পুনঃউন্নয়ন সম্ভব। তার আগে এর সুফল সম্পর্কে মানুষকে অবগত করতে হবে। অর্জন করতে হবে আস্থা। এছাড়া যথাসময়ে প্রকল্প কাজ শেষ এবং আনুপাতিক হারে উন্নয়ন করা সম্পত্তির ভাগের নিশ্চয়তা দিতে হবে। প্রকল্প চলাকালীন জমি মালিকদের জন্য ব্যবস্থা করতে হবে ক্ষতিপূরণের।
পুনঃউন্নয়নের পরিকল্পনায় যা রয়েছেঃ
ঢাকাকে বসবাসযোগ্য করতে প্রথমে (১৯৯৫-২০১৫) একটি বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নেওয়া হয়েছিল। ২০১০ সালের জুনে ড্যাপ গেজেট আকারে প্রকাশ হলেও তাতে নানা অসঙ্গতি দেখা দেয়। পরে ড্যাপ পর্যালোচনার জন্য সাত মন্ত্রীকে নিয়ে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করে সরকার। তখন আবারও ড্যাপ সংশোধনের সিদ্ধান্ত হয়। ফলে বাস্তবে রূপ পায়নি ওই পরিকল্পনা। পরে ২০১৫ সালের মার্চে আগের ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে একটি জনবান্ধব ও বাস্তবসম্মত ড্যাপ (২০১৬-২০৩৫) প্রণয়নের কাজ শুরু করে রাজউক।
গত বছরের ৩০ ডিসেম্বর সচিবালয়ে ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ড্যাপ চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। পরে তা অনুমোদন এবং মতামতের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে।
রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) পুরান ঢাকা পুনঃউন্নয়নের কথা বলা হয়েছে। চলতি মাসে ড্যাপ চূড়ান্ত বা গেজেট হওয়ার কথা। গেজেটের পরপরই পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণে পুনঃউন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, পুরান ঢাকার এক কাঠা-দুই কাঠা জমিতে অপরিকল্পতিভাবে বহুতল অসংখ্য ভবন গড়ে উঠছে। এমনও দেখা গেছে, এক দেওয়ালে দুই ভবন তৈরি করতে। ভেতরে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা নেই। এমন ছোট জমিগুলো একত্র করে ব্লকভিত্তিক পুনঃউন্নয়ন করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে পুরান ঢাকার মানুষের মতামতকে।
রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ ও ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম বলেন, পুরান ঢাকার উন্নয়নে অবশ্যই ব্লকভিত্তিক পদ্ধতিতে আসতে হবে। বিশ্বের অনেক শহরে এমন নজির রয়েছে। আমরা সেজন্যই একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। ড্যাপ গেজেট হওয়ার পর প্রকল্প তৈরি ও প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রকল্প এলাকার সীমানা চূড়ান্ত করার ক্ষেত্রে ভৌত ও আর্থ-সামাজিক জরিপ, পরিবেশ ও পরিবহনগত প্রভাব এবং সামাজিক প্রভাব সমীক্ষার সমন্বয়ে পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্ট্যাডি সম্পাদন করা হবে। এর আগে বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্প প্রস্তাবনা তৈরি করতে হবে। এক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ওয়াসা, তিতাস, ডেসকোসহ সংশ্লিষ্ট সব সরকারি দফতর ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে শুরু করা হবে প্রকল্পের কাজ।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।