

ইট পাথরের ঢাকায় ফাকা রাস্তা মানেই যেন এক অবিশ্বাস্য দিন। ভোর বেলায় ঘুম থেকে উঠেই প্রায় প্রত্যেকটি মানুষ কর্মব্যস্ত হয়ে ছুটাছুটি করেন শহরের একদিক থেকে আরেক দিক। কেউবা ছুটেন অফিস করতে, শিক্ষার্থীরা ছুটেন নিজেদের পড়ার পাঠ চুকাতে আর নিজস্ব কাজে ঘুরে বেড়ানো মানুষের অভাব নেই। একটি ছুটির দিন পাওয়া মানে রাজধানীবাসীর জন্য ঈদ সমতুল্য।
প্রতিদিন রাজধানীর সকাল শুরু হয় ট্রাক, বাস, প্রাইভেটকার, সিএনজি, মোটর সাইকেলের হর্ণের মাধ্যমে। আর শহরবাসীর জন্য একদিক থেকে অন্য দিকে যাওয়ার কোন কথা হলেই মাতায় রাখতে হয় জ্যামের বিষয়।যানজটের কথা মনে হলে চোখ কপালে উঠে যায় নগরবাসীর।
গত কয়েকদিনের সংবাদের বহু শিরোনাম হয়েছে ব্যস্ত নগরীর ট্রাফিক সমস্যা। কিন্তু মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি হওয়ায় গত কয়েকদিনের তুলনায় শনিবার (২৬ মার্চ) রাজধানীর চিত্র সম্পূর্ণ ব্যতিক্রম। রাস্তায় যানবাহনের আনাগোনা কম। নেই ব্যস্ততা নিয়ে ছুটে চলা এক ব্যতিকর্মী জনশ্রোত। সবখানেই অনেকটাই ঢিলেঢালাভাব। ফুটপাত-বাসে মানুষের গাদাগাদি-চাপাচাপি, পথে পথে জটলা নেই। দুই দিনের ছুটিতে কংক্রিটের এ নগরীর রাজপথ এখন অনেকটাই ফাঁকা।
রাজধানীর মোহাম্মদপুর থেকে কালশি মোড় পর্যন্ত বাসে মেয়েকে দেখতে আসা সাইদুর ইসলাম বলেন, আমি রাস্তার জ্যামে কথা চিন্তা করে সকাল ০৮ টায় বেরিয়েছি। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো যেখানে মোহাম্মদপুর থেকে আমার স্বাভাবিকভাবে আড়াই থেকে তিন ঘন্টা লাগে সেখানে আজকে আমি মাত্র ৪০ মিনিটে কালশি চলে আসছি। আমি খুব স্বপ্ন দেখি রাজধানীবাসীর জন্য প্রত্যেকটি দিন এমন হোক।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বাস্তবিক এমন দৃশ্য। রাস্তাঘাটে ছুটে চলা হাজারো মানুষের কোলাহল নেই। নেই যানজটে আটকে থাকা গণপরিবহনের চিত্র। বেশিরভাগ সড়কে ‘রিলাক্স মুডে’ দেখা যায় যানজট নিয়ন্ত্রণে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।