

বাংলাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ৩৫৮ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
২০৩০ সালের মধ্যে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্পটি সহায়তা করবে। দেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতেও প্রকল্পটি সহায়তা করবে।
গাজীপুর – এলেঙ্গা ও নাটোর- নবাবগঞ্জ এই ২টি মহাসড়কে উন্নত প্রকৌশলী নকশা, গতি নিয়ন্ত্রণ, পথচারীদের সুবিধা এবং জরুরি সেবা প্রয়োগ করা হবে। বিশ্বব্যাংক আশা করছে এতে ২টি মহাসড়কে ৩০ শতাংশেরও বেশি মৃত্যু কমাতে সাহায্য করবে ।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেন, ‘সড়ক দুর্ঘটনা শারীরিক অক্ষমতার কারণ। শিশু মৃত্যুর চতুর্থ প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। এ সকল দুর্ঘটনা বেশীরভাগ সময় নিম্নবিত্ত পরিবারকে প্রভাবিত করে। বাংলাদেশের জন্য, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ।’
তিনি বলেন, ‘প্রকল্পটি বিশ্বব্যাংক দ্বারা সমর্থিত দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক নিরাপত্তা প্রকল্প। এটি বাংলাদেশকে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি মানুষের ক্ষয়ক্ষতি কমানোর জন্য একটি ব্যাপক কর্মসূচি তৈরি করতে সহায়তা করবে।’
প্রকল্পটি নির্বাচিত শহরাঞ্চল এবং জেলা সড়কগুলোতে সড়ক নিরাপত্তার জন্য কাজ করবে। এটি ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে টহলের সক্ষমতা আধুনিকীকরণ ও দ্রুতগতি পরিচালনা করতেও সাহায্য করবে। এছাড়া সড়ক পরিবহনে ঝুঁকিপূর্ণ আচরণ প্রতিরোধ করতেও সাহায্য করবে। দুর্ঘটনার দৃশ্য পরিস্কার করার জন্যে থাকবে স্বয়ংক্রিয় এআই সিস্টেম, যেমন সিসিটিভি, ইলেকট্রনিক্স মেসেজিং । ট্র্যাফিকের গতি কমানোর জন্য থাকবে টহল যান ।
বাস্তবায়িত হলে দুর্ঘটনা পরবর্তী যত্নের সুবিধা থাকবে , যা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । একটি টোল-ফ্রি নম্বরের মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স পরিষেবাও স্থাপন করবে এবং দুটি জাতীয় মহাসড়কের করিডোর বরাবর নির্বাচিত জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপগ্রেড করা জরুরি যত্ন পরিষেবাগুলোও চালু করবে।
প্রকল্পটি চিকিৎসা প্রদানকারীদের ট্রমা কেয়ার বিষয়ে প্রশিক্ষণ দেবে। এছাড়া জরুরি চিকিৎসা সেবার মান বিকাশের পাশাপাশি , প্রোটোকল এবং অপারেশনাল নীতিগুলোর বিকাশে সহায়তা করবে।
প্রকল্পতে ক্র্যাশ ডাটাবেস এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে যা ঘটনা সনাক্তকরণ ব্যবস্থা বাস্তবায়ন করবে।
আইসিটি সিস্টেমগুলোর তথ্য ব্যবস্থা বর্তমান যানবাহন নিবন্ধন, ড্রাইভার লাইসেন্সিং এবং অর্থপ্রদানের ডেটাবেসগুলোর মিশ্রণ সমর্থন করবে। প্রকল্পটি সড়ক নিরাপত্তা ও সচেতনতার পাশাপাশি আচরণগত পরিবর্তনের জন্য প্রচার-প্রচারণা চালাবে।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।