

-নুরে আলম সাইমন
গত কয়েক সপ্তাহ ধরে আবারো পূর্বের রূপে ফিরেছে রাজধানী ঢাকা। যানজটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা রাজধানীবাসী এখন স্বপ্ন দেখছে মেট্রোরেলকে ঘিরে। চলতি বছরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার কথা থাকলেও মতিঝিল পর্যন্ত চালু হতে সময় লাগবে প্রায় বছরখানেক । তবুও মাথার ওপর এই পথকে ঘিরেই নতুন করে স্বপ্ন বুনছে নগরবাসী।
মেট্রো কর্তৃপক্ষ বলছে, ২০৩০ সালের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের সঙ্গে যুক্ত মেট্রোরেলের ছয়টি রুটই চালু হবে। এ ক্ষেত্রে প্রথম ধাপের অভিজ্ঞতা কাজে লাগবে, তাই বেশি বেগ পেতে হবে না পরবর্তী রুটে।
এছাড়া জমি অধিগ্রহণের ক্ষেত্রে কর্তৃপক্ষ আরোও বেশি কৌশলী হচ্ছে বলে জানা গেছে।
কতৃপক্ষ জানিয়েছে, লাইন সিক্সের পাশাপাশি উড়াল-পাতাল মিলিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর, নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত লাইন ওয়ান। ফাইভের নর্দান রুট হেমায়েতপুর থেকে ভাটারা। সাউদার্ন রুট গাবতলী থেকে আফতাবনগর। পরে এমআরটি লাইন টু গাবতলী থেকে সাত মসজিদ রোড, নিউমার্কেট পলাশী হয়ে চিটাগাংরোড। আর সবশেষ প্রকল্প হবে এমআরটি লাইন ফোর কমলাপুর থেকে নারায়ণগঞ্জ।
লাইন ফাইভের দুই রুটেই চলছে নকশা প্রণয়নের চূড়ান্ত কাজ। স্টেশন নির্বাচনে সরকারি জামিকে প্রাধান্য দিয়েই এগোচ্ছে প্রকল্প। এই রুট মাটির নিচে হওয়ার কারণে ব্যক্তিমালিকানা জমি কিংবা ভবন যাই হোক তা অধিগ্রহণে খুব একটা বেগ পেতে হবে না।
মেট্রোরেল লাইন সিক্সের প্রকল্প পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওহাব জানান, ঢাকা খুবই ছোট শহর , তারমধ্যে এই প্রকল্প ! আসলে এটি চ্যালেঞ্জের মধ্যে চ্যালেঞ্জ। তবে সব সমস্যা উতরে আমরা কাজ এগিয়ে নিচ্ছি।
এ সময় তিনি আরোও বলেন, লাইন সিক্সের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ বিষয়ে বলেন, এমআরটি লাইন সিক্স যখন করা হয়েছিল তখন কিন্তু আমরা বাস্তবে কাজে নামি নাই। যে কারণে আমরা কিছু কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। সেগুলো সমাধান করা হচ্ছে। আর এই কারণে পরবর্তী যে কোনো রুটের ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে আগে থেকেই ভাবছি।
সরেজমিন ঘুরে দেখা যায়, ডিসেম্বরে চালু হতে যাওয়া উত্তরা থেকে আগারগাঁও অংশের সার্বিক অগ্রগতি প্রায় নব্বই ভাগ।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।