

নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ায় যে নাপা সিরাপ সেবন করে দুই সহোদরের মৃত্যুর অভিযোগ উঠেছে, সেটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এবার ওষুধ প্রশাসনে পাঠানো হচ্ছে। ওই ওষুধের বোতলটি জব্দ করার পর এতদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে ছিল।
মঙ্গলবার (১৫ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (ক্যামিক্যাল) মো. নাজমুল করিম খান।
তিনি জানান, নাপা সিরাপের ওই বোতলে সকল উপকরণ ঠিকঠাক আছে কিনা, বা উপকরণে কোনো তারতম্য আছে কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বোতলটি ওষুধ প্রশাসনে পাঠানো হবে। ওষুধ প্রশাসন কোনো গড়মিল পেলে সিআইডি পরীক্ষা-নিরীক্ষা করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে গতকাল সোমবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মারা যাওয়া শিশু দুটিকে যেই দোকানের নাপা সিরাপ খাওয়ানো হয়েছিল, সেই দোকানের তিনটি ব্যাচের মোট আটটি সিরাপ জব্দ করে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সেগুলো মানসম্মত ও ঝুঁকিমুক্ত পাওয়া গেছে। অর্থাৎ ওষুধের গুনগত মান নিয়ে কোনো সমস্যা নেই।
তবে শিশু দুটিকে যেই বোতলের ওষুধ খাওয়ানো হয়েছিল সেটি সিআইডির কাছে থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের এমন বক্তব্যের একদিন পরই জব্দ করা ওষুধের বোতলটি পরীক্ষার জন্য ওষুধ প্রশাসনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিআইডি।
গত বৃহস্পতিবার (১০ মার্চ) ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে নাপা সিরাপ সেবনে দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে। নিহত ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) সহোদর ও ওই গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের সন্তান।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন থেকে তাদের দুই ভাইয়ের জ্বর ছিল। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশের ‘মা ফার্মেসি’ থেকে নাপা সিরাপ এনে একই বোতল থেকে তাদের দুইজনকে খাওয়ানো হয়েছিল। এরপরই দুই ভাই বমি করতে থাকে। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাত ৯টা দিকে প্রথমে ইয়াসিন ও বাড়িতে ফেরার পর রাত সাড়ে ১০টার দিকে মোরসালিন মারা যায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে জেলার সকল বিক্রেতাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নাপা সিরাপ ও নাপা ড্রপ বিক্রি বন্ধ রাখার অনুরোধ জানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। পাশাপাশি ওষুধ প্রশাসন অধিদপ্তরও সারা দেশে গত বছরের ডিসেম্বর মাসের ৩২১১৩১২১ ব্যাচের ওষুধ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাড়া শিশু দুটিকে সেবন করানো নাপা সিরাপের বোতলটি শুক্রবার জব্দ করে সিআইডিতে পাঠায় স্থানীয় পুলিশ।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ঘটনার পর লিখিত বক্তব্যে হত্যার দায় স্বীকার করলেও বর্তমানে কারাগারে থাকা মামলার প্রধান আসামি কর্মচারী ফজলুর রহমান সেই বক্তব্য থেকে সরে এসেছেন। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে দেওয়া লিখিত জবাবে তার দাবি, রুনাকে দুই মুখোশধারী ব্যক্তি ছুরিকাঘাত করেছেন এবং তাদের বাধা দিতে গিয়ে তিনিও আহত হন।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরের গাড়ি থেকে তাকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়রা নববধূ ও ওই যুবককে আটক করেন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।