সারাদেশ
ঈদের আগে এতিমদের মুখে হাসি: শেরপুরে ব্যতিক্রমী মেহেদী উৎসব আয়োজন

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শেরপুরে এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী মেহেদী উৎসব। এর পাশাপাশি শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে, যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরের চাপাতলী সরকারি বালিকা শিশু পরিবার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা স্নেহভরে এতিম শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। পরে তাদের মাঝে ঈদের উপহার হিসেবে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তুলে দেওয়া হয়। এ আয়োজনে শিশুদের মধ্যে দেখা যায় উৎসবমুখর আনন্দের ছোঁয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। তিনি বলেন, করোনাকাল থেকে রক্তসৈনিক বাংলাদেশের উদ্যোগে প্রতিবছর এতিম শিশুদের নিয়ে এই মেহেদী উৎসব আয়োজন করা হচ্ছে। এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্যও বড় আনন্দ। সমাজের সবাই যদি সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে তাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল-আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. ফয়জুল আলম, ডা. মোছা. মনিকা, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, সমাজসেবী তাহমিনা জলি এবং শেরপুর শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
ঈদের আগে এমন ভালোবাসার আয়োজন পেয়ে এতিম শিশুরা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। এদিন প্রায় ৮০ জন শিশুর হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয়, যা তাদের ঈদের আনন্দকে করে তোলে আরও রঙিন ও স্মরণীয়।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক
নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা
পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।






