সারাদেশ


ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার রোধে অভিযান: ট্রাকসহ আটক ২


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৯ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার রোধে অভিযান: ট্রাকসহ আটক ২

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিশেষ অভিযানে অবৈধ বালুভর্তি একটি ট্রাকসহ দুই বালু পাচারকারীকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৮ মার্চ ২০২৬) দিবাগত রাতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আমিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার গজনী সড়ক এলাকা থেকে প্রায় ৫ টন ওজনের একটি অবৈধ বালুভর্তি ট্রাক জব্দ করা হয়।

 

এ সময় বালু পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন— মো. সাগর মিয়া (২২), পিতা: মো. তোফাজ্জল হোসেন, গ্রাম: সারিকালি নগর এবং মো. হাসমত আলী (৩২), পিতা: মৃত আজিজুল হক, গ্রাম: রাংটিয়া; উভয়ই ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা।

 

পুলিশ জানায়, জব্দকৃত ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে চলতি বছরের ৮ এপ্রিল শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

তবে সংশ্লিষ্টদের অভিযোগ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ঝোড়া ও গারো পাহাড় এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার চালিয়ে আসছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গারো পাহাড়ের গজনী, হালচাটি, বাঁকাকুড়া ও গান্দিগাঁও এলাকাসহ বিভিন্ন স্থানে পাহাড় কেটে এবং পাহাড়ি নদী-ঝর্ণা থেকে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। গভীর রাতে ট্রলি ও পিকআপযোগে এসব বালু দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। এতে প্রতিদিন বিপুল পরিমাণ সরকারি সম্পদ লুটপাট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

 
 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।