সারাদেশ


নেত্রকোনায় বিএনপি-যুবদলের তিন নেতা শোকজ, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক নেতা অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

নেত্রকোনায় বিএনপি-যুবদলের তিন নেতা শোকজ, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক নেতা অব্যাহতি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতা ও যুবদল-এর দুই নেতাকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। পাশাপাশি যুবদলের এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ) বিকেলে কলমাকান্দা উপজেলা যুবদলের সদস্যসচিব সোলায়মান হক স্বাক্ষরিত দুটি এবং যুগ্ম আহ্বায়ক মো. কালন ভূঁইয়া স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত আরেকটি নোটিশ দেওয়া হয়।

 

নোটিশে কলমাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর রহমান, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান এবং কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব শাহজাহান কবিরকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

 

অন্যদিকে, পৃথক এক নোটিশে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন মণ্ডলকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 
 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।