সারাদেশ


চট্টগ্রামের টেরিবাজারে বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ড: দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

আপডেট:১৯ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

চট্টগ্রামের টেরিবাজারে বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ড: দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় একটি বহুতল বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনটি দোকানঘর পুড়ে গেছে।

 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেরিবাজারের কে বি অর্কিড প্লাজা নামের বিপণিকেন্দ্রের চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, লালদীঘি সড়কের টেরিবাজার এলাকায় অবস্থিত ভবনটিতে ব্যাংকের কার্যালয়সহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়রা প্রথমে চতুর্থ তলার ‘ওয়েস্টার্ন টেইলার্স’ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণত টেরিবাজার এলাকায় ক্রেতাদের ব্যাপক ভিড় থাকে। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় সকালবেলায় ভিড় তুলনামূলক কম ছিল। তবুও আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 
 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।