সারাদেশ
দূরবীন নিউজের প্রতিবেদন প্রকাশের পর মনপুরায় অসহায় সাহেরা খাতুনের পাশে ইউএনও

ভোলার মনপুরা উপজেলায় মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধা সাহেরা খাতুনের কাহিনি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা মিলেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা সরেজমিনে সাহেরা খাতুনের বসতঘর পরিদর্শন করেন এবং তার খোঁজখবর নেন। বৃদ্ধার বর্তমান অবস্থার বাস্তব চিত্র দেখে তিনি গভীর সহানুভূতি প্রকাশ করেন।
এর আগে বুধবার (১৮ মার্চ) দূরবীন নিউজে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে—সন্তান থাকা সত্ত্বেও সাহেরা খাতুন একা ঝুঁকিপূর্ণ কুঁড়েঘরে দিন কাটাচ্ছেন। চারপাশে নেই নিরাপদ বেড়া, নেই স্থায়ী আশ্রয়। বর্ষা মৌসুম ঘনিয়ে আসলেও মাথা গোঁজার মতো স্থায়ী কোনো নিরাপদ জায়গা নেই তার। এছাড়া পবিত্র মাহে রমজানে অনেক সময় না খেয়েই রোজা পালন করতে হয়, এবং প্রতিবেশীদের সহায়তায় তবেই তিনি সেহরি ও ইফতার করতে পারছেন।
সংবাদটি প্রকাশিত হওয়ার পরই উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেন। ইউএনও সাহেরা খাতুনের বাড়িতে গিয়ে তাৎক্ষণিকভাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেন।
ইউএনও মোঃ আবু মুছা বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। মানবিক বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখেছি। ইতোমধ্যে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং খুব দ্রুত সাহেরা খাতুনের জন্য একটি নিরাপদ বসতঘর নির্মাণের ব্যবস্থা করা হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন অবহেলায় থাকা বৃদ্ধা নারীর পাশে প্রশাসনের এমন দ্রুত উদ্যোগ এলাকার মানুষের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। সাহেরা খাতুনও প্রশাসনের এই সহযোগিতায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি ভাবিনি কেউ আমার খবর নেবে। আজ তারা আমার ঘরে এসে সাহায্য করেছে—আল্লাহ তাদের ভালো রাখুক।
সাহেরা খাতুনের ঘটনা সামাজিক দায়িত্ববোধের চিত্র হয়ে দাঁড়িয়েছে, যা প্রমাণ করে যে গণমাধ্যমের এক সংবাদও একজন অসহায় মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম। এলাকাবাসী আশা করছেন, ঘোষিত নিরাপদ বসতঘরের ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হবে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক
নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা
পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।






