সারাদেশ


ঝিনাইদহে ডিজিটাল সিএনসি কারখানায় অগ্নিকাণ্ড


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৯ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ঝিনাইদহে ডিজিটাল সিএনসি কারখানায় অগ্নিকাণ্ড

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলেমাঠ বাজারে অবস্থিত সালাম এন্ড নিশি ডিজিটাল সিএনসি ডিজাইন কারখানা-তে বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে এবং কারখানার ভেতরে থাকা দুটি কম্পিউটার, সিএনসি মেশিন, কন্ট্রোলারসহ তৈরি খাটের বিভিন্ন ডিজাইন ও অন্যান্য সরঞ্জাম পুড়ে যায়।

 

স্থানীয়রা খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার ভেতরের প্রায় সবকিছুই ধ্বংস হয়ে যায়।

 

প্রতিষ্ঠানটির অংশীদার সালাম ও শিশির ঘটনাস্থলে এসে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন, যা এলাকায় শোকের ছায়া নেমে আনে।

 

মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

 

ঘটনার পর মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

 
 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।