সারাদেশ


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, বাবা ও প্রতিবেশী আহত


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৯ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, বাবা ও প্রতিবেশী আহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে, দুইজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন ঠাকুর চান (২৮), তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা।

 

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া একটার দিকে ঠাকুর চান তাঁর বাবা জনার্দন ও প্রতিবেশী রবিউল হোসেনকে সঙ্গে নিয়ে ছোট ফেনী নদীর খালে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ঠাকুর চান মারা যান। আহত বাবা ও প্রতিবেশীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানিয়েছেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসা চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, বজ্রপাতের এই ভয়াবহ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

 
 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।