সারাদেশ
নেত্রকোনায় নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নেত্রকোনার আটপাড়া উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে ফাতেমা আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের গ্রামে ফেরা আনন্দ মুহূর্তটি মুহূর্তেই শোকে পরিণত হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য কামরুল পাঠান জানান, ফাতেমার বাবা-মা ঢাকায় চাকরি করেন। ঈদ উদযাপনের জন্য তাঁরা সেদিন সকালে পরিবারসহ গ্রামে আসেন। সকালে ফাতেমা আরেক শিশুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায় এবং আর ভেসে ওঠেনি।
সঙ্গে থাকা শিশুটি বিষয়টি জানালে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আটপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে নদী থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে।
আটপাড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার শেষে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরিবারের আবেদনের পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক
নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা
পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।






