সারাদেশ
সৌদির সঙ্গে মিল রেখে ভোলার ১৪ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১৪টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করবেন। প্রতি বছরের মতো এবারও তারা আগেভাগেই রোজা শেষ করে ঈদের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী দরবার শরীফ ও চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।
অনুসারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে রোজা পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও আগামীকাল সকালেই ঈদের নামাজ আদায় করবেন। জেলার বিভিন্ন উপজেলার মোট ১৪টি গ্রামে তাদের অনুসারীর সংখ্যা প্রায় পাঁচ হাজার।
এর মধ্যে সবচেয়ে বেশি অনুসারী বোরহানউদ্দিন উপজেলায়। উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রামেই প্রায় তিন হাজার মানুষ এই ধারার অনুসারী।
টবগী গ্রামের বাসিন্দা মো. সুমন মিয়া বলেন, সকাল ৯টায় গ্রামের পঞ্চায়েত বাড়ির সামনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, মুলাইপত্তন গ্রামের চৌকিদার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন জানান, প্রতিবছরের মতো এবারও একই নিয়মে রোজা রেখে নির্ধারিত সময়ের আগেই ঈদের নামাজ আদায় করা হবে।
অনুসারীদের তথ্য অনুযায়ী, ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন গ্রামে এই ঈদ উদযাপন হবে।
তাদের দাবি, সারা বিশ্বের মুসলমানদের একই দিনে রোজা ও ঈদ পালন করা উচিত। এ কারণে তারা সৌদি আরবের সময়সূচিকে অনুসরণ করে আসছেন।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক
নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা
পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।






