সারাদেশ
ভোলায় সিএনজি–পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ভোলা–চরফ্যাশন মহাসড়কের লেবুকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন মিয়া (৪১) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় সিএনজি চালক ছিলেন এবং চার সন্তানের জনক। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চরফ্যাশন থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজি ভোলার দিকে যাচ্ছিল। লেবুকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ছয়জন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দিন মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঈদের আগমুহূর্তে এ দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক
নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা
পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।






