সারাদেশ


সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২০ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহের কয়েকটি গ্রামের মুসল্লিরা আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

 

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় হরিণাকুণ্ডু উপজেলা মোড়ে গোলাম হযরতের মিল চত্বরে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে আরও কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লি অংশ নেন।

 

আয়োজকদের তথ্যমতে, ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়ীয়া, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা ও নিত্যানন্দরপুর এবং শৈলকুপা উপজেলার ভাটইসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জামাতে অংশ নেন। এমনকি পাশের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকেও অনেকে নামাজ আদায়ে যোগ দেন।

 

স্থানীয় মুসল্লি মো. রহিম মিয়া বলেন, চাঁদ দেখার ভিত্তিতেই রোজা ও ঈদ নির্ধারণ করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ায় তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

 

ঈদ জামাতের সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন জানান, প্রায় ২২ বছর ধরে তারা এভাবে রোজা পালন ও ঈদের নামাজ আদায় করে আসছেন। তিনি বলেন, রাসুল (সা.)–এর সুন্নাহ অনুসরণের লক্ষ্যেই এ আয়োজন অব্যাহত রয়েছে।

 

ঈদ জামাতের ইমাম মাওলানা হাবিবুল্লাহ বলেন, পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুযায়ী রোজা ও ঈদ পালন করা যেতে পারে। সে অনুযায়ী এবারও তারা ঈদ উদযাপন করেছেন।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।