সারাদেশ


হাওরে বিপদ সংকেত: সুনামগঞ্জে বোরো ফসল রক্ষায় পাউবোর ঈদ ছুটি বাতিল


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২০ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার

হাওরে বিপদ সংকেত: সুনামগঞ্জে বোরো ফসল রক্ষায় পাউবোর ঈদ ছুটি বাতিল

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো ফসল চরম ঝুঁকির মুখে পড়েছে। ফসল রক্ষা বাঁধগুলো দুর্বল হয়ে পড়ায় পরিস্থিতি মোকাবেলায় জরুরি সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

 

শুক্রবার (২০ মার্চ) সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কাওছার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিনের বৃষ্টিপাতে জেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি করছে।

 

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

এদিকে, দায়িত্ব পালনে সর্বোচ্চ তৎপরতা নিশ্চিত করতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীর পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। তাদের কর্মস্থলে অবস্থান করে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।