সারাদেশ


পায়ে হেঁটে ৩১ জেলা পেরিয়ে ভোলায় সাদিয়া, লক্ষ্য ৬৪ জেলা ও বিশ্বভ্রমণ


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৪ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন, সোমবার

আপডেট:০৪ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার

পায়ে হেঁটে ৩১ জেলা পেরিয়ে ভোলায় সাদিয়া, লক্ষ্য ৬৪ জেলা ও বিশ্বভ্রমণ

পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণের সাহসী উদ্যোগ নিয়ে ইতোমধ্যে ৩১ জেলা পাড়ি দিয়ে ভোলায় পৌঁছেছেন কক্সবাজারের তরুণী সাদিয়া সুলতানা। বছরের প্রথম দিন বাংলাবান্ধা থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রায় দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও মানুষের সান্নিধ্য পাওয়াই তার মূল লক্ষ্য।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সাদিয়া সুলতানা কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস আহমেদ-এর মেয়ে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে বিবিএতে অধ্যয়ন করছেন। গত ১ জানুয়ারি যাত্রা শুরুর পর মাঝপথে নির্বাচন ও রমজান মাসের কারণে কিছুদিন বিরতি দিলেও এখন পর্যন্ত তিনি ৩১টি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন। সর্বশেষ বরগুনা সফর শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভোলায় পৌঁছান।

 

সাদিয়া জানান, প্রতিটি জেলায় তিনি দুই দিন করে সময় দিচ্ছেন, যাতে স্থানীয় মানুষের জীবনযাপন, ভাষা ও সংস্কৃতি কাছ থেকে জানা যায়। একা ভ্রমণে কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন জেলার ভ্রমণপিপাসু মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের সহযোগিতাই তাকে এগিয়ে যেতে সহায়তা করছে।

 

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ৬৪ জেলা ভ্রমণ শেষে তার লক্ষ্য বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় এবং পরবর্তীতে বিশ্বভ্রমণে বের হওয়া।

 

পরিবারের সমর্থনের বিষয়ে সাদিয়া বলেন, “বাবা-মা জানেন আমি ভ্রমণ ভালোবাসি। তারা আমাকে নিরুৎসাহিত করেন না, তবে সব সময় সতর্ক থাকতে বলেন।” একজন নারী হিসেবে একা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, “এখন পর্যন্ত আমার কাছে বাংলাদেশ নিরাপদই মনে হয়েছে। আমি একা হেঁটে ঘুরে বেড়াচ্ছি, কোথাও বড় ধরনের সমস্যায় পড়িনি।”

 

এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ৩১ জেলা ঘুরে এক তরুণীর ভোলায় আসার বিষয়টি তিনি শুনেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং প্রয়োজন হলে তাকে নিরাপত্তা ও আইনগত সহায়তা দেওয়া হবে।

 

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে নতুন করে জানার আগ্রহ তৈরি করবে।

 
 

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।