সারাদেশ
রাজশাহীতে ডাম্প ট্রাকের চাপায় পথচারী নিহত, বিক্ষোভে দুই ট্রাকে আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাম্প ট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী খলিফা চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ডাম্প ট্রাক বিড়ালদহ মাজারের কাছে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ট্রাকটি আটকে ফেলেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ মহাসড়কে জড়ো হন। বিক্ষুব্ধ জনতা এ সময় দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
একই সময়ে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে এবং পুলিশকে ঘটনাস্থলে যেতে বাধা দেয়। পরিস্থিতি দীর্ঘ সময় উত্তপ্ত থাকে।
পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকরাও বাধার মুখে পড়েন। উত্তেজিত জনতা একজন সাংবাদিকের ওপর চড়াও হয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে বাধা পেলেও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ট্রাক দুটি থেকে আগুন নিভিয়ে ফেলেন।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক
নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা
পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।






