সারাদেশ


একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১২ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

মা-ছেলের বাড়ি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে। তারা দুজনই মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। বর্তমানে উপজেলার মধুবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে তারা এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ফুলঝড়ি বেগমের স্বামী নজরুল ইসলাম পেশায় ভ্যানচালক। কখনো দিনমজুর হিসেবেও কাজ করেন তিনি। সীমিত আয়ের সংসারে সংগ্রাম করেই সন্তানদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাদের বড় মেয়ে নার্সিং শেষ করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছেন।

 

ফুলঝড়ি বেগম জানান, ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়ায় তার আর পড়াশোনা করা হয়নি। সংসার ও সন্তান মানুষ করতেই জীবনের অনেকটা সময় কেটে গেছে। তবে ছোটবেলা থেকেই এসএসসি পরীক্ষা দেওয়ার স্বপ্ন ছিল তার।

 

তিনি বলেন, “ছেলে ও পরিবারের সহযোগিতায় আজ এ বয়সে এসে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। ছেলের সঙ্গে পরীক্ষা দিচ্ছি এটা অনেকেই ভিন্নভাবে দেখছে, নানা কথা বলছে। কিন্তু আমার কাছে এটা অনেক আনন্দের।”

 

ছেলে মনিরুল ইসলামও মায়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিতে পেরে খুশি। সে বলে, “মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছেন। এখন মাকে পড়াশোনা করতে দেখে আমি আরও অনুপ্রাণিত হচ্ছি। আমি চাই মা ভবিষ্যতেও পড়াশোনা চালিয়ে যাক।”

 

স্ত্রীর পড়াশোনায় সবসময় পাশে থাকার কথা জানিয়ে নজরুল ইসলাম বলেন, “একজন শিক্ষিত মা-ই পারে শিক্ষিত জাতি গড়তে। তাই স্ত্রীর পড়াশোনার ইচ্ছায় কখনো বাধা দেইনি। ভ্যান চালিয়ে আর দিনমজুরি করে যা আয় করি, তা দিয়েই সংসার ও তাদের পড়াশোনা চালিয়ে নিচ্ছি। যত কষ্টই হোক, সে যতদূর পড়তে চায় আমি সহযোগিতা করব।”

 

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ বলেন, “এটি শুধু লালপুর নয়, পুরো দেশের জন্য নারী শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণামূলক একটি উদাহরণ। বয়স কখনোই শিক্ষার পথে বাধা হতে পারে না। ইচ্ছাশক্তি থাকলে যে কোনো বয়সেই শিক্ষা অর্জন সম্ভব।”

 

তিনি আরও বলেন, ফুলঝড়ি বেগমের এই উদ্যোগ বয়স্ক শিক্ষাকে উৎসাহিত করবে এবং তার পড়াশোনার প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

 


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান

নেত্রকোনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বিক্রি, মানিকগঞ্জে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মিলভিটা’র নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘মিল্ক মিটা’ নামে আইসক্রিম বাজারজাত করার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আইসক্রিম কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪১ জন নেতাকর্মী একযোগে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাতে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ