সারাদেশ


হাসপাতালে যুবক-নারীকে আটকে মারধরের অভিযোগ, তদন্ত কমিটি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন, সোমবার

আপডেট:১৭ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন, বুধবার

হাসপাতালে যুবক-নারীকে আটকে মারধরের অভিযোগ, তদন্ত কমিটি

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ স্বজনকে দেখতে আসা এক যুবক ও তার নারীসঙ্গীকে গোপনে ভিডিও ধারণ, আটকে রেখে মারধর, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া এবং পরে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। ঘটনায় কয়েকজন আনসার সদস্যের সম্পৃক্ততার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

রোববার (১৪ জুন) দিবাগত রাতে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

ভুক্তভোগী যুবকের দাবি, হরিরামপুর উপজেলার একটি গ্রাম থেকে তিনি তার অসুস্থ নানিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করান। নানির দেখাশোনার জন্য তার পরিচিত এক নারীও হাসপাতালে ছিলেন। রাত প্রায় ৩টার দিকে হাসপাতালের একটি শৌচাগারে অবস্থানকালে দায়িত্বরত ওয়ার্ডবয় শাহিন তাদের ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন তিনি।

 

পরে তাদের হাসপাতালের একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। সেখানে ওয়ার্ডবয় শাহিনসহ কয়েকজন আনসার সদস্য মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এ সময় একটি আইফোন-১৩ মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৩০০ টাকা নিয়ে নেওয়া হয়। পাশাপাশি আরও ২০ হাজার টাকা দাবি করা হয়।

 

যুবকের অভিযোগ, প্রায় আধা ঘণ্টা আটকে রাখার পর ধারণ করা ভিডিও দেখিয়ে তার নারীসঙ্গীকে নিয়ে রাত কাটানোর আপত্তিকর প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

 

সোমবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনার পর হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার আলম ও সহকারী প্লাটুন কমান্ডার রাসেল গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ভুক্তভোগী যুবকের মোবাইল ফোন ফেরত দেন। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই যুবক ও নারীসঙ্গীকে হাসপাতালের বাইরে নিয়ে যান।

 

আনসার বাহিনীর সহকারী প্লাটুন কমান্ডার রাসেল বলেন, সকালে ওয়ার্ডবয় শাহিনের সঙ্গে দেখা হলে তিনি বিষয়টি জানতে চান। শাহিন নাশতা খেয়ে আসার কথা বলে বেরিয়ে যান, এরপর আর ফিরে আসেননি।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ওয়ার্ডবয় শাহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সফিকুল ইসলাম বলেন, আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও ঘটনার বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

নেত্রকোনায় বাড়িতে অভিযান, ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার; বাবা-মেয়ে আটক

নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ

প্রেমের দ্বন্দ্বে কিশোরী তানজিলাকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যেই ঘাতক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, প্রেমের সম্পর্কের বিরোধের জেরে তানজিলাকে হত্যা করা হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালীতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মক্তবে এ ঘটনা ঘটে।