আইন ও আদালত


ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৪ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারজন কয়েদির সাজা মওকুফ করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

 

রোববার (২৪ মে) কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক বিবেচনা ও ঈদুল আজহার বিশেষ উপলক্ষকে সামনে রেখে সরকার চারজন বন্দির অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সাজা মওকুফ পাওয়া বন্দিরা হলেন— ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক।

 

কারা অধিদপ্তর জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুতই তাদের মুক্তি কার্যকর করা হবে।

 


জনপ্রিয়


আইন ও আদালত থেকে আরও পড়ুন

নেত্রকোণার আলোচিত ব্যবসায়ী হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

নেত্রকোণা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীন হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।