Ad

লক্ষ্ণৌ-বেঙ্গালুরুর লো-স্কোরিং ম্যাচ ছাপিয়ে আলোচনায় কোহলি-গম্ভীর বিবাদ

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
vc30f4r_virat-kohli-gautam-gambhir-afp_625x300_02_May_23
Durbin News

কোহলি-ভিরাটের দ্বন্দ্বের শুরুটা হয়েছিল ২০১৩ সালে। গম্ভীর তখন ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক, কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বে। সেই থেকে এই দুই তারকার মাঝে এক বিভেদের দেয়াল তৈরি হয়ে আছে। একজন যেন আরেকজনকে সহ্যই করতে পারেন না। গতকাল বেঙ্গালুরু-লক্ষ্ণৌর ম্যাচ শেষে আবারো বিবাদে জড়িয়ে পড়লেন ভারতের বিখ্যাত এই দুই তারকা ক্রিকেটার। তাঁদের মধ্যকার চলা উত্তপ্ত বাদানুবাদে যদি সতীর্থরা এগিয়ে না আসতেন, তবে সেই কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়ে চলে যেতেও পারতো। ঘটনার সূত্রপাত অবশ্য ঘটান কোহলিই। মাত্র ১২৭ রানের টার্গেটে খেলতে নেমে, দ্রুতই উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। আর প্রতিটি উইকেট পড়ার পর কোহলি তাঁর স্বভাবজাত বুনো উল্লাস করছিলেন। লক্ষ্ণৌয়ের ডাগআউটের দিকে তাকিয়ে, মুখে আঙুল দিয়ে গম্ভীরকে চুপ করে থাকার ইঙ্গিত করেন কোহলি। স্ত্রী আনুশকা শর্মার জন্মদিনে তাঁর দিকে উড়ন্ত চুম্বনও দিতে দেখা যায় তাঁকে।তবে ম্যাচের ১৭ তম ওভারে যখন লখনোর জয়ের জন্য প্রয়োজন ৪০ রান, তখনই আফগান পেসার নবীন-উল-হকের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন কোহলি। সে সময় এক আম্পায়ার ও অমিত মিশ্র এসে তাঁদের থামান।আর ১৮ তম ওভারের চতুর্থ বলে নবীন জশ হ্যাজেলউডের বলে আউট হলে, নবীনকে উদ্দেশ্য করে বুনো উল্লাস করেন কোহলি। এমনকি ক্যাপ খুলে মাটিতে ছুড়ে ফেলেন তিনি। আর কোহলির এমন আচরণ ভালোভাবে নেননি নবীন।তাই ম্যাচ শেষে হাত মেলানোর সময় কোহলিকে উদ্দেশ্য করে নবীন কিছু একটা বলেন। পাল্টা জবাব দেন কোহলিও। এরপরই তেড়ে আসেন গম্ভীর। তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হয় সেখানেই।দ্বন্দ্বে জড়িয়ে আচরণবিধির দ্বিতীয় স্তরের ২.২১ ধারা লঙ্ঘন করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা দুই ক্রিকেটার। শাস্তি হিসেবে তাঁদের ম্যাচ ফির পুরোটাই কেটে নেওয়া হয়েছে। এ ছাড়া লক্ষ্ণৌয়ের আফগান পেসার নবীন উল হককে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।এদিকে আজ আগে ব্যাট করতে নেমে প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারে নি বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে তাঁরা স্কোরবোর্ডে তুলতে পেরেছিল মাত্র ১২৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফাফ ডুপ্লেসিস। আর কোহলি করেন ৩০ বলে ৩১ রান। ওপেনিং এ দুই ব্যাটার ছাড়া বাকি কেউই লখনোর বোলারদের ভাল করে সামলাতে পারেন নি। ১২৭ রানের ছোট্ট টার্গেটে খেলতে নেমে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ইনিংস থেমে যায় ১০৮ রানে। ওপেনিংয়ে নামা কার্ল মায়ার্স, ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ সিরাজের বলে আউট হন। ২৭ রানে ৪ ওইকেট হারিয়ে চাপে পড়ে যায় লক্ষ্ণৌ। এর পর আর ম্যাচে ফিরতে পারে নি তাঁরা। ১৮ রানে ম্যাচ জিতে, প্লে-অফ সম্ভাবনা ভালোমতোই বাঁচিয়ে রেখেছে বেঙ্গালুরু। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে, তালিকার পাঁচে ফ্যাফ ডু প্লেসির দল। সমান পয়েন্ট নিয়ে, রানরেটে এগিয়ে লক্ষ্ণৌ তিনে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad