

মোঃ পারভেজ সরকার, চলনবিল সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য চোরাইভাবে ক্রয়-বিক্রয়কালে ৮ সদস্য ও চোরাই মালামালসহ ৪ টি ট্রাক আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। সোমবার দুপুরে র্যাব-১২'র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিফ্রিং এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,সোমবার রাতে সলঙ্গা থানার ধোপাকান্দি হাটিকুমরুল টু ঢাকাগামী মহাসড়কের এরিস্টোক্রেট হোটেলের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য চোরাইভাবে ক্রয়-বিক্রয়ের সময় ৮ সদস্য ও চোরাই মালামাল চোরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সরাতুল গ্রামের আবুল হোসেনের ছেলে (দোকানদার) আশরাফুল ইসলাম (৩৫), রায়গঞ্জের বাগুলিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে (দোকানদার) হাফিজুল ইসলাম (২১), সলঙ্গার ধোপাকান্দি গ্রামের মুকুল হোসেনের ছেলে (দোকানদার) সিরাজুল ইসলাম (২১), ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে (দোকানদার) নুর ইসলাম (২৬), জয়পুরহাটের ক্ষেতলাল থানার ইটাখোলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে (ড্রাইভার) ইমরান হোসেন (৩৫), দিনাজপুর ফুলবাড়ি থানার রাজারামপুর গ্রামের হাইকুল ইসলামের ছেলে (ড্রাইভার) আলমগীর হোসেন (২৪), পঞ্চগড় সদর থানার ভুজারীপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে (ড্রাইভার) খোরশেদ আলম (৩০), পশ্চিম মলানী গ্রামের হাফেজ আলীর ছেলে (ড্রাইভার) জসিম উদ্দিন (২৪) আটক করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য (রড, ধান, চাল) দেশের বিভিন্ন স্থান হতে ট্রাকে লোড করে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার মহাসড়কের উভয়পার্শ্বে স্থায়ী/অস্থায়ী টিনশেড ও পাকা বিল্ডিংয়ের দোকানঘরে কালো কাপড় দিয়ে ঢেকে সেখানে ট্রাক প্রবেশ করে সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য (রড, ধান, চাল) চোরাইভাবে ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটক করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।