

টুটুল আহমেদ, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশকে আসামী দেখিয়ে দিতে গিয়ে আসামী পক্ষের লোকদের হামলায় শাহরিয়ার আহমেদ সুজন নামে (২৪) বাদীর ছেলে আহত হয়েছে। সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের সাংবাদিক আরএম সেলিম শাহীর ছেলে। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার তিনানী এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শাহরিয়ার আহমেদ সুজনের পিতা দৈনিক সংবাদ প্রতিদিন, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক জনকন্ঠের ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা আরএম সেলিম শাহীর কাছ থেকে ২০১৯ সালে চেক লিখে দিয়ে প্রায় ৩৮ লাখ টাকা গ্রহণ করে একই উপজেলার মালিঝিকান্দা ইউপি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা।সঠিক সময়ে আরএম সেলিম শাহীর টাকা পরিশোধ না করায় পরবর্তীতে আরএম সেলিম শাহী ঝিনাইগাতী সদর জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তার একাউন্টে টাকা নাই বলে তা প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে আরএম সেলিম শাহী বাদী হয়ে নুরুল ইসলাম তোতার নামে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত উক্ত মামলায় বিবাদী নুরুল ইসলাম তোতাকে উক্ত টাকা জমা প্রদান ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। কিন্তু নুরুল ইসলাম তোতা টাকা পরিশোধ না করায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত আসামী নুরুল ইসলাম তোতাকে গ্রেপ্তার করতে তার বাড়ী তিনানী বাজারে যায়। এসময় আসামীর বাড়ি এবং আসামীকে দেখিয়ে দিতে বাদী আরএম সেলিম শাহীর ছেলে সুজনকে সাথে নেয়। বাদী আরএম সেলিম শাহী জানান, পুলিশ আসামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশ তার ছেলে সুজনকে একা ইজিবাইক যোগে বাড়ি পাঠিয়ে দেয়। সুজন বাড়ি ফেরার পথে তিনানী শেরপুর রোডের একহাজার গজের মধ্যেই নুরুল ইসলাম তোতার লোকজন তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে সুজন গুরুতরভাবে আহত হয়। পরে ৯৯৯ এ ফোন দিয়ে সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানার এএসআই শহিদুল ইসলাম বলেন, আমরা সুজনকে বাড়িতে পাঠিয়ে দিলে সে আসতে দেরি করে। একারনে এঘটনা ঘটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।