

সোহাগ মিয়া, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আইয়ুব দফাদার (৫০) তিন সন্তানের জননী আসমা বেগম কে বিয়ে করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। এলাকার ঘুরে শোনা যায়, সুখেই চলছিল মিলন ও আসমা দম্পতির সংসার। হঠাৎ আইয়ুব দফাদারের দৃষ্টিতে ধ্বংস হলো আসমা ও মিলন দম্পতির সংসার। আসমা বেগম ও মিলন দম্পতির ঘরে তিনটি সন্তান রয়েছে। দুটি ছেলে ও একটি মেয়ে। বড় ছেলে অনিক শেখ(১৭) মেজো ছেলে সজীব (১৩)ছোট কন্যা মাহিয়া আক্তার (৮)। আসমা ও মিলন দম্পতি সংসার সুখের করার জন্য তারা ঢাকা সাভার গার্মেন্টসের চাকরির পাশাপাশি সেখানেই বসবাস করত। তাদের মধ্যে একটি ঝামেলা হয়। ঝামেলা মীমাংসার জন্য গ্রামের বাড়ি থেকে আইয়ুব দফাদারকে ঢাকা সাভারে পাঠানো হয়। সেখান থেকেই শুরু হয় আসমার সাথে আইয়ুব দফাদারের প্রেমের সম্পর্ক। এর কিছুদিন পরেই আসমা মিলনকে তালাক দিয়ে দফাদারকে বিয়ে করেন। এরপর চলতি মাসের ৭ তারিখে আসমার সাবেক স্বামী মিলনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আসমা কে সে কুপিয়েছে.।কুপানোর ঘটনাকে কেন্দ্র করে আসমার পরিবারের পক্ষ থেকে মিলনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এখন মামলা ঘাড়ে নিয়ে মিলন পলাতক রয়েছে। মামলার ২ নং আসামি মিলনের পিতা জামিনে এসে আসমার তিন সন্তানকে নিয়ে বড় ঝামেলায় পড়ে আছেন। এবং তারা মামলা থেকে অব্যাহতি পেতে সেই সাথে তাদের বৌমাকে ফেরত পেতে ঘুরছেন দ্বারে দ্বারে। আসমা বেগমের ছোট কন্যা মাহিয়া আক্তার বলে,আমি আমার মাকে ফেরত চাই। মা ছাড়া আমার ঘুম আসেনা। অভিযুক্ত আইয়ুব দফাদার জানান, আমি ইসলামী শরিয়া মোতাবেক আসমা বেগমকে বিয়ে করেছি। ৩ সন্তানের জননী আসমা বেগম জানান,আমার আগের স্বামী মিলন আমাকে ভাত কাপর দিতে পারতো না।আমি সুখে থাকার জন্য আইয়ুব দফাদার কে বিয়ে করেছি। এজন্য মিলন আমাকে এলোপাতাড়ি কুপিয়েছে।স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হাসান লিপু মন্ডল জানান, আইয়ুব দফাদার আমাদের এলাকায় একজন বিষফোঁড়া। তার অত্যাচারে আমাদের এলাকাবাসী অনেকেই নিঃস্ব। আমরা আইয়ুব দফাদারের বিচার চাই।উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা জানান, আইয়ুব দফাদারের বেতন স্থগিত করা হয়েছে। শুনেছি আয়ুব দফাদার তিন সন্তানের জননীকে বিয়ে করেছে। বিষয়টি আমি খতিয়ে দেখবো পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।