-7510.png&w=3840&q=75)

ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের চকবাজার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর হাসপাতাল প্রাঙ্গণেও দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গণসংযোগ শেষে চকবাজারে জামায়াত কর্মী জামালের ওষুধের দোকানে বসে ছিলেন তারা। এ সময় বিএনপির তিন কর্মী এসে জামালকে গালিগালাজ করেন এবং গণসংযোগে যেতে নিষেধ করেন। এর কারণ জানতে চাইলে জামালকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।জামায়াতের দাবি অনুযায়ী, আহত জামালকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। পরে পুলিশ ও জামায়াত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় চকবাজার এলাকায় আবারও অ্যাম্বুলেন্সসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।হাসপাতালে আহতদের দেখতে এসে ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। নির্বাচনি গণসংযোগে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দীন বলেন, হামলার পর আহত কর্মীরা হাসপাতালে চিকিৎসা নিতে এলে প্রশাসনের সামনেই দ্বিতীয় দফা হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।তবে সংঘর্ষের অভিযোগ অস্বীকার করে চরফ্যাশন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল বলেন, জামায়াত গণসংযোগের সময় আমাদের নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। তাদের হামলায় আমাদেরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন।এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নৌবাহিনীকে টহল দিতে দেখা গেছে।চরফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।