
জেলা প্রতিনিধি


ভোলার তজুমদ্দিন উপজেলায় মাত্র ৬০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো. তামিম হোসেনকে (২০) ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফিট সড়কের একটি প্লট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তামিমকে গ্রেপ্তার করে। তিনি তজুমদ্দিন উপজেলার দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. সেলিমের ছেলে।
র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি বিকেলে দক্ষিণ আড়ালিয়া গ্রামে ক্রিকেট খেলা চলাকালে বিরোধের সূত্রপাত হয়। নিহত মো. শাকিল মিস্ত্রির ছোট ভাই রাকিবের কাছে তামিমের ৬০০ টাকা পাওনা ছিল। টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে সেখানে উপস্থিত হন শাকিল। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি তামিমকে একটি চড় মারেন।
এই ঘটনাকে কেন্দ্র করে তামিম ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ওইদিন সন্ধ্যায় স্থানীয় একটি কেরানির দোকানে টেলিভিশন দেখার সময় শাকিলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, তামিম পেছন থেকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শাকিল মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারি ভোরে শাকিল মারা যান। নিহত শাকিল পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় নিহতের বাবা মো. ইউনুস বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই তামিম এলাকা ছেড়ে পালিয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র‍্যাব সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তজুমদ্দিন থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।